মুজাদ্দিদ কাকে বলে? প্রথম শতাব্দী থেকে ১৪শত শতাব্দীর মুজাদ্দিদের নাম কী?
মুজাদ্দিদ শব্দটি আরবি যা তাজদিদ ক্রিয়ামুল থেকে নির্গত, অর্থ: নতুনত্বকরা,
পারিভাষিক অর্থে ধর্মীয় ও দ্বীনী ক্ষেত্রে এমন সব বিষয়ে পুণরঞ্জীবণ, পুণর্গঠন ও সংস্কার সাধন করা, যেখানে ধর্মীয় উপকারিতা নিহিত রয়েছে। বিশেষত: যে সমস্ত ধর্মীয় বিষয়াদি ভণ্ড ও মুনাফিক্ব ও বাতিলচক্র কর্তৃক অবহেলা ও হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং ইসলামী বিধানকে পরিবর্তন করার দুঃসাহস করা হয়েছে সে সব বিষয়াদিকে কোরআন-সুন্নাহর বিধান মোতাবেক প্রতিষ্ঠিত করার নামই তাজদিদ এবং সংস্কারমূলক কার্যক্রম। দ্বীন পুণরুজ্জীবিত করণের এ মহান কাজ যিনি করেন তিনি ইসলামী পরিভাষায় মুজাদ্দিদ। মুজাদ্দিদ এমন কতিপয় গুণাবলীর ধারক হবেন, যেসব গুণাবলীতে দ্বীন-ই ইসলামের সামগ্রিক কল্যাণ নিহিত। ইসলামের বিধানকে প্রয়োগমুখী করতে তিনি নিবেদিত হবেন। মুজাদ্দিদ গবেষক হওয়া বাঞ্চনীয় নয়; বরং ইসলামের মূলধারা সুন্নীয়তের আদর্শে বিশ্বাসী ও বিশুদ্ধ আক্বীদার অধিকারী হওয়া আবশ্যক। ইসলামী জ্ঞানের গভীরতা ও বিজ্ঞ হওয়া, যুগের অদ্বিতীয় প্রসিদ্ধ ব্যক্তিত্ব হওয়া, দ্বীনের নিঃস্বার্থ সেবক, কুসংস্কারের মূলোৎপাটনকারী হওয়া, দ্বীন প্রতিষ্ঠার সাথে পার্থিব জীবনের ক্ষুদ্রতম স্বার্থকে জলাঞ্জলী দেওয়া, মুত্তাক্বী হওয়া শরীয়ত ও তরীকতের পূর্ণ পাবন্দ হওয়া ইসলাম ও শরীয়ত বিরোধী কার্যকলাপে কঠোর প্রতিবাদী এবং মূলোৎপাটনে সর্বশক্তি নিয়োগ করার মানসিকতা সম্পন্ন হওয়া- মুজাদ্দিদের সহজাত বৈশিষ্ট্য। উল্লেখ্য, আল্লামা ইসমাঈল হক্কী রহমাতুল্লাহি আলায়হি'র বর্ণনানুযায়ী যিনি মুজাদ্দিদ হবেন তিনি এক শতাব্দীর সমাপ্তিলগ্নে দ্বিতীয় শতাব্দীর শুরুতে হওয়া আবশ্যক। আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমাতুল্লাহি তা'আলা আলায়হি স্বীয় কিতাব 'মিরকাতুস্ সাউদে'ও একথা উল্লেখ করেছেন।
0(11).jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;">.jpeg)
নিম্নে মুজাদ্দিদগণের তালিকা প্রদত্ত হল:
হিজরি ১ম শতাব্দীর মুজাদ্দিদ :
হযরত ওমর ইবনে আবদুল আযীয রদ্বিয়াল্লাহু আনহু। জন্ম ১৯ হিজরী ওফাত ১১২ হিজরী। তিনি খারেজী সম্প্রদায়ের ভ্রান্ত মতবাদের মূলোৎপাটন করে ইসলামকে পুণরুজ্জীবিত করেন।
হিজরি ২য় শতাব্দীর মুজাদ্দিদ :
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলায়হি। তাঁর ওফাত ২৩০ হিজরি।তিনি মু'তাযিলা সম্প্রদায়ের ভ্রান্ত চিন্তাধারার মূলোৎপাটনে বৈপ্লবিক সংস্কার সাধন করেছেন।
হিজরি ৩য় শতাব্দীর মুজাদ্দিদ :
ইমাম আহমদ নাসাঈ রহমাতুল্লাহি আলায়হি। জন্ম ২৭০ হিজরি এবং ওফাত ৩৪০ হিজরি। তিনি জাহমিয়া সম্প্রদায়ের ভ্রান্ত আক্বীদার মূলোৎপাটন করেন।
হিজরি ৪র্থ শতাব্দীর মুজাদ্দিদ :
হযরত ইমাম বায়হাক্বী রহমাতুল্লাহি আলায়হি ও হযরত ইমাম বাকিল্লানী রহমাতুল্লাহি আলায়হি। উভয়ে সমসাময়িক। তাঁরা রাফেযী ফিরকার মূল উৎপাটন করেছিলেন। উভয়ে তৃতীয় শতাব্দীর ২০/২৪ বছর এবং ৪র্থ শতাব্দীর ৪২/৫৫ বছর পেয়েছিলেন।
হিজরি ৫ম শতাব্দার মুজাদ্দি
ইমাম মুহাম্মদ গাযযালী রহমাতুল্লাহি আলায়হি। জন্ম ৪৭০ হিজরি, ওফাত ৫৬০ হিজরি। তিনি কুদরিয়া ফির্কার ভ্রান্ত আক্বীদার বিরুদ্ধে জিহাদ করে মূল ইসলামী আক্বীদার হিফাযত করেছিলেন।
হিজরি ৬ষ্ঠ শতাব্দির মুজাদ্দি
রাযী রহমাতুল্লাহি আলায়হি। তিনি মে প্রাতাব্দী ও ৬ষ্ঠ শতাব্দী ইসয়েছিলেন। তিনি মুসলিম জাতিকে ফির্কায়ে জহমিয়া ও গ্রীক দর্শনের প্রভাবমুক্ত করেছিলেন।
হিজরি ৭ম শতাব্দীর মুজাদ্দিদ:
ইমাম তত্ত্বী উদ্দীন ইবনে দকী কুল্ঈদ আবদী। জন্ম ৬৭৫ হিজরি ও ওফাত ৭৭০ হিজরি। তিনি ফির্কায়ে আরিয়ার শক্তিকে ধ্বংস করে তাদের ভ্রান্ত তাওহীদ থেকে মুসলিম মিল্লাতকে রক্ষা করেছিলেন।
হিজরি ৮ম শতাব্দীর মুজাদ্দিদ :
হাফেয ইবনে হাজর আসক্বালানী রহমাতুল্লাহি আলায়হি। তাঁর বয়স ছিল ৬৩ বছর। ৮১৫হিজরিতে ইন্তিকাল করেন। তিনি বাহায়ী ফের্কা নিশ্চিহ্ন করণে অতুলনীয় ভূমিকা রেখেছেন।
হিজরি ৯ম শতাব্দীর মুজাদ্দিদ:
ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমাতুল্লাহি আলায়হি। তিনি গ্রীক দর্শনের ক্ষতিকর প্রভাব থেকে মুসলিম জাতিকে রক্ষা করেন। ওফাত ৯১১হিজরী। [এতটুকু বর্ণনা কিতাবু আউনীল মাবুদ শরহে আবু দাউদে উল্লেখ আছে।
হিজরি ১০ম শতাব্দীর মুজাদ্দিদ :
মোল্লা আলী ক্বারী রহমাতুল্লাহি আলায়হি। তিনি বাদশাহ আকবরের 'দ্বীন-ই ইলাহী'র বিরুদ্ধে কলম ও মুখ দিয়ে জিহাদ করেন। ওফাত ৯০১৪ হিজরি।
হিজরি ১১দশ শতাব্দীর মুজাদ্দিদ:
হযরত শায়খ আহমদ ফারূক্বী সেরহিন্দী রহমাতুল্লাহি আলায়হি। জন্ম ৯১৭ হিজরির ১০ মুহাররম, ওফাত ১০৩৪ হিজরির ২৮ সফর। তিনি বাদশাহ আকবর ও জাহাঙ্গীরের কুফরী কানুনসমূহের খন্ডন বিরোধিতা করে মুসলমানজাতিকে রক্ষা করেছিলেন। অনেকেই এ শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে শায়খ আবদুল হক্ব মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলায়হিকেও গণ্য করেছেন। যেহেতু তিনি কলম দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন।
হিজরি ১২দশ শতাব্দীর মুজাদ্দিদ :
ইমাম মুহিউদ্দীন আওরঙ্গজেব রহমাতুল্লাহি আলায়হি। জন্ম ১০২৮ হিজরি, ওফাত ১১১৭ হিজরি। তিনি ধর্মত্যাগী ও খোদাদ্রোহী বাতিল অপশক্তির মোকাবেলায় জীবন অতিবাহিত করেছেন।
হিজরি ১৩দশ শতাব্দীর মুজাদ্দিদ :
হযরত শাহ আবদুল আযীয মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলায়হি। জন্ম ১১৫৯ হিজরি, ওফাত ১২৩৯ হিজরি। তিনি নজদী ওহাবী মতবাদের বিরুদ্ধে কলমী জিহাদে অবতীর্ণ হন।
হিজরি ১৪দশ শতাব্দীর মুজাদ্দিদ :
ইমাম আ'লা হযরত শাহ আহমদ রেযা খান ব্রেলভী রহমাতুল্লাহি তা'আলা আলায়হি। জন্ম ১০ শাওয়াল ১২৭২ হিজরি, ওফাত ২৫সফর ১৩৪০ হিজরি। তিনি সারা জীবন ওহাবী, শিয়া, কাদিয়ানী ও সকল বাতিল অপশক্তির বিরুদ্ধে সফল অভিযান করেছেন।
।'ফতোয়ায়ে নঈমী' কৃত আল্লামা ইকৃতিদার আহমদ নঈমী।
এ শতাব্দীতে নজদী-ওহাবী-দেওবন্দী ও মওদূদী ফের্কার বিরুদ্ধে ইমাম-এ আহলে সুন্নাত গাযী-ই দ্বীনও মিল্লাত আল্লামা সৈয়দ মুহাম্মদ আযীযুল হক শেরেবাংলা আলকাদেরী রহমাতুল্লাহি আলায়হিও ওয়ায-নসীহত ও বাহাস-মুনাযারার মাধ্যমে বাংলার জমিনে সফল জেহাদ করেছেন এবং তাদের ষড়যন্ত্রকে তছনছ করে দিয়ে মুসলিম মিল্লাতকে রক্ষা করে মুজাদ্দিদের গুরুদায়িত্ব পালন করেছেন।
(সুএ: 'যুগ জিজ্ঞাসা' লেখক :মুফতি সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী )

No comments