Header Ads

ছৈয়দ মছিহ্ উল্লাহ মির্জাপুরী (ক.) সাহেবের

 চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত মির্জাপুরের এক পীর ও মাহবুবে ছোবহানী মুফতিয়ে আজম, শাহ্ ছুফি ছৈয়দ মছিহ্ উল্লাহ (ক.) জীবনী চট্টগ্রামের হাটহাজারী থানার অন্তর্গত মির্জাপুরের এক পীর ও মাহবুবে ছোবহানী মুফতিয়ে আজম, শাহ্ ছুফি ছৈয়দ মছিহ্ উল্লাহ (ক.) প্রকাশ মির্জাপুরীর 

ছৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন।

ছৈয়দ মছিহ্ উল্লাহ মির্জাপুরী (ক.) সাহেবের পূর্ব বংশধররা ভারতের গৌড় রাজ্যের অধিবাসী ছিলেন। বড় মৌলানা সাহেবের পূর্ব পঞ্চম পুরুষ শাহ্ ছৈয়দ নূর (রা.) তৎকালীন • সুলতানী আমলের সুবেদার শায়েস্তা খাঁর অধীনে উত্তর চট্টগ্রামের দুই শাসক মীর্জা বাকের ও মীর্জা তাহের এর আমলে এই এলাকায় আসেন। তিনি মীর্জা বংশের পীর ছিলেন। তাঁর আওলাদগণ অত্র এলাকায় ধর্ম প্রচার করতেন। ধর্মীয় শিক্ষায় এবং মসজিদের ইমামতিতে নিয়োজিত ছিলেন। সুলতানী আমলে মীর্জা বাড়ী ছিল বর্তমান বাকের দীঘি ও গজার দীঘির মধ্যবর্তী স্থানে। মীর্জা বংশের পীর শাহ ছৈয়দ নূর (রা.) এর বাসস্থান ছিল মীর্জা বাড়ীর পশ্চিমে খরইল্যা ভিটায়। শাহ্ ছৈয়দ নূর (রা.) প্রাথমিক ভাবে সেখানে থেকে ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করতেন। অতঃপর তাদের বংশ বৃদ্ধি পেলে তারা ঝারোয়া দীঘির পশ্চিম উত্তরাংশে বর্তমান ছৈয়দ পাড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এবং সেখানেই যুগশ্রেষ্ঠ অলী হযরত শাহ্ ছুফি ছৈয়দ মছিহ উল্লাহ মির্জাপুরী (ক.) জন্মগ্রহণ ও লালিত পালিত হন ।

মুফতি ছৈয়দ মছিহ উল্লাহ মির্জাপুরী (ক.) অন্যান্যদের মত পারিবারিকভাবে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তাঁর মেধা শক্তি ছিল অত্যন্ত প্রখর। তৎকালীন চট্টগ্রামে উচ্চ শিক্ষার সুব্যবস্থা ছিলনা। বিধায় উচ্চ শিক্ষার জন্য তাকে কলিকাতায় প্রেরণ করা হয়। এবং তথায় কলিকাতা আলীয়া মাদ্রাসায় ভর্তি করানো হয়।

কলিকাতা আলীয়া মাদ্‌রাসায় ভর্তি হয়ে প্রায় ৮/৯ বছর অধ্যায়ন করেছিলেন। তিনি স্বভাবত মুত্তাকী প্রকৃতির লোক ছিলেন। ছোটকাল থেকে তিনি পাঞ্জেগানা নামাজ মসজিদে জামাত সহকারে আদায় করতেন। তিনি গুরুজনদের অশেষ শ্রদ্ধা করতেন এবং সর্বদা নির্জ্জন স্থান ভালবাসতেন। তাঁর বাল্যকালীন কথাবার্তা আচার আচরণ দেখে তাঁর আত্মীয় স্বজনরা বলতেন তিনি একজন কামেল অলী হবেন। তিনি কলিকাতা আলীয়া মাদ্রাসা হতে সামপদী পরীক্ষায় বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি কুরআন, হাদীস, উসূলে হাদীস, তাফসীর, উসূলে তাফসীর, ফিকাহ্, উসূলে ফিকাহ, বালাগাত, মানতিক, আকায়েদ, ফালছাফা ও ফরায়েজসহ যাবতীয় জ্ঞানে পারদর্শী ছিলেন। কলিকাতা আলীয়া মাদ্রাসায় অবস্থানকালে তিনি বিভিন্ন মিলাদ-মাহফিলে যোগদান করতেন। তিনি প্রায় সময় বিভিন্ন অলী আল্লাদের মাজার শরীফ জেয়ারতে যেতেন এবং বহু সময় বিভিন্ন মাজারে রাত্রী যাপন করতেন । হযরত পীরানে পীর দস্তগীর গাউছুল আজম শেখ ছৈয়দ মীর মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (ক.) এর বংশধর ও তাঁর ত্বরিকার খেলাফত প্রাপ্ত লাহোর নিবাসী মাহবুবে রব্বানী, কুতুবে জামান হযরত শাহ্ ছুফি শেষ ছৈয়দ আবু শামা মুহাম্মদ ছালেহ আল কাদেরী লাহোরী এর নিকট কলিকাতায় বাইয়াত হন। তাঁর নিকট হতে কামালিয়্যাত অর্জন করেন। সাধনাকাল শেষে পীরের নির্দেশে তিনি দেশে চলে আসেন। তিনি ইলমে জাহেরী ও বাতেন




আরো জীবনী ও কারামত পড়তে নিচে লিংকে ক্লিক করুন।

https://drive.google.com/file/d/1XGxCxYLN8akmGzevOZyd9BdgrAMnBI-y/view?usp=drivesdk





No comments

Powered by Blogger.