গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) ও আল্লামা মির্জাপুরী (ক.) ||
গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) ও আল্লামা মির্জাপুরী (ক.) সাধারণভাবে প্রচলিত ধারণায় গাউছুল আজম মাইজভান্ডারীর বংশ ধারার ইতিহাস মানেই মাইজভাণ্ডারের ইতিহাস। প্রচলিত প্রথাগত বিধিবদ্ধ ধারণার মধ্যে একটি বড় ধরনের প্রশ্ন উত্থাপন করে দেখালেন আল্লামা মির্জাপুরীর আকর্ষণীয় জীবন ও দর্শন। গাউছুল আজম মাইজভাণ্ডারীর প্রত্যক্ষ বংশধারার বাইরে স্বতন্ত্রসত্তায় অবস্থান করে যেভাবে যে মাত্রিকতায় তাকে বেষ্টন করে আছেন তা এক অভিনব ইতিহাসের জন্ম দিয়ে চলেছে। তাই এই দুই মহান ব্যক্তিত্বের জীবনী প্রায় ওতপ্রোতভাবে জড়িত। ১৪। মাইজভাণ্ডার তরিকার প্রকাশ ও বিকাশে সর্বপ্রথম সাহিত্য রচয়িতা আল্লামা ফরহাদাবাদীর তোহফাতুল আখাইয়ারকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়ার ঐতিহাসিক প্রয়োজনে স্বয়ং গাউসুল আজম মাইজভাণ্ডারী এই পাণ্ডুলিপিতে স্বাক্ষর করেছিলেন। অতঃপর তাঁর অনুসরণে সমকালের স্বনামধন্য যে ৩৩ জন স্বনামধন্য আলেম এতে স্বাক্ষর করেছিলেন তাঁর প্রথম জনই ছিলেন মুফতী আল্লামা মির্জাপুরী (ক.)। ১৫। গাউছুল আজম মাইজভাণ্ডারীর সুগভীর আধ্যাত্মিকতাপূর্ণ কালামসমূহ প্রকাশের ক্ষেত্রে সূত্রধর হিসেবেও আল্লামা মির্জাপুরীর এমন তাৎপর্যপূর্ণ ভূমিকা প্রায় চলম...


No comments